এ বিষয়ে তিতুমীর ঐক্যের সহযোগী সদস্য অহিদুজ্জামান অভি বলেন, বাংলাদেশের প্রচলিত এলিটিস্ট শিক্ষা সিন্ডিকেট ভেঙে এক নতুন যুগের সূচনা হবে তিতুমীরিয়ানদের হাত ধরে। আমরা হাতে গোনা কিছু মোড়ল বিশ্ববিদ্যালয় এবং অর্থচোষা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কুক্ষিগত শিক্ষা সিন্ডিকেট ধ্বংস করে, শিক্ষাকে সর্বস্তরের জনতার
তিনি আরো বলেন, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে, আমরা সেই অপেক্ষায় বসে ছিলাম। আমাদের ভাইয়েরা মৃত্যুশয্যায় আছে। অনশনগত সবার অবস্থা খারাপ। এমন অবস্থাতেও উপদেষ্টা আমাদের সঙ্গে ঠাট্টা-তামাশা করছেন। এর জবাব তাদের দিতে হবে।’
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, তাতে তিতুমীর কলেজও থাকবে। তবে কাউকে যদি বিশেষ বিবেচনা করি সেটা হবে রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
ভারত তথা বিশ্ব ক্রিকেটেরই কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাকে আজীবন সম্মাননা দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে কর্নেল সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করে বিসিসিআই।
গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর স্থানীয় ক্রিকেটার যাদের ঢাকাতেই বাসা আছে, তাদের হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা ফিরতে পারছেন না দেশে। অনিশ্চিত সময় পার করছেন তারা হোটেলে।
ইজতেমা ময়দানে বিকট শব্দে আছড়ে পড়ল ড্রোন, আহত অর্ধশতাধিক
পরে দুপুর ১২টার দিকে বিশ্ব ইজতেমার মুসল্লিদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি কিছুটা শিথিল করেন। তারা মহাখালী রেলক্রসিং এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচির আওতামুক্ত ঘোষণা করেন। তবে কলেজের সামনের সড়কটি বাঁশ ফেলে অবরোধ করায় মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়
উপদেষ্টা বলেন, খালগুলো হবে ঢাকার প্রাণকেন্দ্র। আশা করি, আমরা বর্ষার আগেই এই ছয়টি খাল দখল ও দূষণমুক্ত করতে সক্ষম হব। খুব শিগগিরই আরও চারটি খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করব। এ বর্ষার আগে বাকি আরও ৯টির কাজ শুরু হবে। সব মিলিয়ে এ বছরের মধ্যেই ১৯টি খালকে দখল ও দূষণমুক্ত করা হবে।
আহতদের কেউ কেউ সড়কে বিছানা পেতেও শুয়ে পড়েন। এতে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১১টার দিকে তারা শিশুমেলা মোড় অবরোধ করলে মিরপুরে রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবার বাঁশ দিয়ে কলেজের সামনের দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আমরণ অনশন আজ রোববার পঞ্চম দিনে গড়িয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। তবে দলটির সদস্যরা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’ শেষ হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ।
এর আগে গত ২৩ জানুয়ারি নাট্য গবেষক সৈয়দ জামিল আহমেদ, প্রাবন্ধিক সলিমুল্লাহ খানসহ ১০ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তালিকায় থাকা কারও কারও সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় ২৫ জানুয়ারি পুরস্কার স্থগিত করা হয়।
তিনি বলেন, একুশ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এই দেশকে দ্রুততম গতিতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস পেয়েছি।