জাবিতে ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর সংঘটিত হামলায় জড়িত থাকার দায়ে ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ৭৩ সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘হামলাকারী হিসেবে শনাক্ত ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৩০ জন বর্তমান এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩৭ জনকে ২ বছরের জন্য, ৮ জনকে ১ বছরের জন্য এবং ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।’

সাবেক ৯৯ শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের শিক্ষাসনদ বাতিল করা হয়েছে এবং অপরাধের মাত্রা বিবেচনায় ৬ জনের সনদ ২ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

উপাচার্য আরও জানান, বহিষ্কৃতদের মধ্যে যারা ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত এবং ক্যাম্পাসে হামলায় বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (ICT) তদন্ত প্রতিবেদন পাঠানো হবে, কারণ এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের আওতাভুক্ত নয়।

তবে অভিযুক্ত ২২৯ জনের মধ্যে ৪০ জন শিক্ষার্থীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২০ জন বর্তমান এবং ২০ জন সাবেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অধিকতর তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুর রব জানান, ‘যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষ্য পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৫ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৫ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে
Advertisement