'৫ আগস্ট ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন'

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৪: ১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, '৫ আগস্ট শুধু একটা দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা। গণ-জাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন।'

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। বিগত ১৬ বছরে দেশে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল।’

ড. ইউনূস অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলিবিদ্ধ আহতদের চিকিৎসাও করতে দেয়নি তৎকালীন সরকার। হাসপাতালে চিকিৎসা দিতে নিরুৎসাহিত করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

তিনি জানান, আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা ব্যবস্থা নিয়ে ড. ইউনূস বলেন, ‘এই কোটা ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির একটি হাতিয়ার। যারা ঘুষ দিতে পারেনি, ক্ষমতাসীনদের সঙ্গে সখ্য গড়তে পারেনি, তারা চাকরি পায়নি।’

তিনি আরও বলেন, ‘চাকরি খাতে দীর্ঘদিন ধরে তদবির, ঘুষ ও মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করা হয়েছিল। তারা স্বৈরাচারের পক্ষে কথা বলতো ও কাজ করতো—এটাই ছিল নিয়োগের শর্ত।’

তিনি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘লাখো প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়েও মানুষ আজও সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত।’

শেষে তিনি একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৫ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৫ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে
Advertisement