দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে একটি ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি ব্যাখ্যা তুলে ধরেন।

আসিফ নজরুল তার পোস্টে বলেন, ‘গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি। তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছি। সেখানে আমি বলেছি, এই সমালোচনাগুলো সব ডাক্তারের জন্য প্রযোজ্য নয়। বলেছি, অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে।’

তিনি বলেন, ‘পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে, রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেওয়া বা ওষুধ কম্পানির সঙ্গে যোগযোগ—আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমার এসব অভিযোগ একশ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারের বিরুদ্ধে নয়।’

তিনি আরো বলেন, ‘আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকা ছাপানো হয়েছে, মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এ দেশের যে বিপুলসংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই-বোনদের কাছে আমি এজন্য দুঃখ প্রকাশ করছি। তবে কিছু কিছু ডাক্তারের (তারা সংখ্যায় কম হতে পারেন) ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কিনা তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও তাদের কাছে করছি।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৫ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৫ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৬ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৬ ঘণ্টা আগে
Advertisement