বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় দলগত কাজের গুরুত্ব, পেশার মানোন্নয়ন ও প্রশাসনিক পেশাজীবীদের অবদানের স্বীকৃতির প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়।
ঢাকার একটি অভিজাত হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে এ দিবসটি উদ্যাপন করে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনালস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (APWAB)। “আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস ২০২৫” উপলক্ষে সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় একশ প্রশাসনিক পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বার্ষিক এই আয়োজনে অংশগ্রহণকারী প্রশাসনিক পেশাজীবীরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং প্রতিষ্ঠান উন্নয়নে নিজ নিজ অবদানের গুরুত্ব আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলুফার আহমেদ করিম, যিনি এই পেশার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়া শামীম হোসেন দলগত কাজের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি কর্মশালা পরিচালনা করেন।
প্রশাসনিক পেশাজীবীদের কঠোর পরিশ্রম ও নিবেদিতপ্রাণ কাজের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি ও প্রশংসা প্রদানের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়।
দিনব্যাপী আয়োজনে মধ্যাহ্নভোজ, জীবন সদস্যদের সম্মাননা প্রদানসহ নানা আনন্দঘন আয়োজন ছিল। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নতুন উদ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী।
১৪ ঘণ্টা আগে
এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বি এম খায়রুল হক কারাগার থেকে
১৪ ঘণ্টা আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রোজা ও ঈদুল ফিতরের পর মার্চে এ পরীক্ষা শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
১৪ ঘণ্টা আগে
বুধবার (১৯ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে