ডেস্ক, রাজনীতি ডটকম

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের রেজিস্ট্রেশনও বাতিল হয়নি। শুধুমাত্র দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তবে দল হিসেবে বৈধ আছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।
রোববার (২৯ সেপ্টেম্বর) জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে। “কারণ নির্বাচন কমিশনই নির্বাচন আয়োজন করছে। তারা-ই বলতে পারবে কোন দল অংশ নিতে পারবে।”
আওয়ামী লীগের সমর্থক প্রসঙ্গে তিনি বলেন, “আমি মানি না তাদের লাখ লাখ সমর্থক আছে, তবে সমর্থক আছেন। তারা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”
দলের কর্মকাণ্ড নিয়ে ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। “তারা মানুষ হত্যা করেছে, দায় স্বীকার করেনি, বরং সব সময় অন্যকে দোষারোপ করেছে।”
এ সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
২ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৩ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
৩ ঘণ্টা আগে