প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উচ্চক্ষমতাসম্পন্ন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
একই সঙ্গে সরকার নিহত পথচারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে। নিহতের দাফন-কাফনের সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি পরিবারের কোনো সদস্য কর্মক্ষম ও বেকার থাকলে, তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে। কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত বিষয় বিশ্লেষণে যুক্ত রয়েছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম।
অন্য সদস্যরা হলেন- ডিএমটিসিএল-এর লাইন–৫ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব, এবং উপসচিব আসফিয়া সুলতানা, যিনি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তারা ১৮ সেপ্টেম্বর সংঘটিত পূর্ববর্তী দুর্ঘটনার প্রতিবেদন পর্যালোচনা করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে। পাশাপাশি, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণের কাজও করবে কমিটি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, এবং ডিএমটিসিএল ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকার বলেছে, “নিহতের পরিবারের প্রতি সহানুভূতির পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কোনো নাগরিক এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার না হন।”
উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।

আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় ঢাকার প্রথম শ্রম আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। ইতোমধ্যে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বিলে অনলাইন জুয়া পরিচালনা করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডিত করা বিধান রাখা হয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সম্পর্ক থাকলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সাধারণ জুয়ার অপরাধ
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে ও অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার, যেন বিশ্ব আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারে। আমরা আশা করি, কপ-৩১ এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার ভূমিকা পালনে প্রস্তুত।
১১ ঘণ্টা আগে
ভারতের নয়া দিল্লিতে বিমানবন্দরে আটকানোর পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের ঢাকা ফিরে আসার বিষয়ে ঘটনার ৯ দিন পর মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্টের বদলে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন বলেই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল।
১৩ ঘণ্টা আগে