প্রজ্ঞাপনে বলা হয়, সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এ প্রদত্ত ক্ষমতাবলে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করল।
১১ দশমিক ২২৭ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস ও ওষুধ।
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র এক শিশুকে। পরিবার ৪০ হাজার টাকা মুক্তিপণ দিলেও শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়নি। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) দীর্ঘ ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে শিশুটিকে।
পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের কেনাকাটায় ওই ‘অস্বাভাবিক ব্যয়ে’র প্রমাণ পাওয়া যায়।
ভ্যালেরিয়াঁর বক্তব্যে উঠে আসে সেই চিত্র— কর্তৃত্ববাদী আমলে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে এ ধারা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক হিসেবে প্রতিবছর প্রায় এক ট্রিলিয়ন ডলার উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয়।
গাজীপুর ও বাগেরহাট ছাড়াও এবারে মোট ১৬টি জেলায় নির্বাচনি এলাকায় পরিবর্তন এসেছে। এর মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলা রয়েছে দুটি করে। চট্টগ্রাম বিভাগের জেলা রয়েছে চারটি। আর সবচেয়ে বেশি ঢাকা বিভাগের— ছয়টি জেলা।
এ অবস্থায় হজের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত এ বার্তা বহুল প্রচারের জন্য সব মোবাইল অপারেটর কম্পানিকে বিনা মূল্যে খুদেবার্তার মাধ্যমে বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
তাকে ফেরানোর কোনো উদ্যোগ বা প্রক্রিয়া আছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান কখন ফিরবেন, সেটা তার সিদ্ধান্ত। তিনি এই দেশের নাগরিক, তারেক রহমান যেকোনো সময় আসতে পারেন। তবে আসার জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব, তবে সিদ্ধান্ত তার নিতে হবে।’
সভায় বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ এবং আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-
গত ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মো. জুলিয়াস সিজার তালুকদার। চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয় ওই রিটে।