মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় স্মৃতিসৌধ। ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এ দিন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাসহ লাখো মানুষ। এরই মধ্যে স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌধস্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি, পায়ে চলার সড়ক ধুয়েমুছে চকচকে করা হয়েছে, প্রয়োজন মতো করা হয়েছে রঙ।

সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে শুভ্রতা ছড়াচ্ছে সাদা রঙের ছোঁয়া। চত্বরজুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন ফুলের গাছ, এসব গাছে ফুটে আছে রঙিন ফুল। সৌন্দর্যবর্ধন করা হয়েছে এসব গাছেরও।

দেশের সার্বিক নিরাপত্তা বিবেচনায় ১৬ ডিসেম্বরের ভোরে প্রধান উপদেষ্টা সহ ভিআইপি ও অতিথিদের পুষ্পস্তবক অর্পণের সময় সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। মহান বিজয় দিবসের উদযাপনে জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি প্রায় শেষ।

জনগণের জানমালের নিরাপত্তাসহ জাতীয় স্মৃতিসৌধের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘যাদের আত্মত্যাগে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণের জন্য ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যা চার স্তরের হবে। এছাড়াও সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা উন্নত করার পাশাপাশি পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর চার হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে।’

রেজাউল করিম আরও জানান, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়েমুছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। প্রায় এক মাস ধরে শতাধিক শ্রমিক জাতীয় স্মৃতিসৌধকে বিজয় দিবসের জন্য প্রস্তুতির কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন সৌন্দর্যবর্ধক কাজ সম্পন্ন হয়েছে।’

তথ্য অধিদপ্তরের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কোনো পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না। এ ছাড়া পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগানের ক্ষতি না করার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবি ছাত্রীদের বহিরাগতদের কটূক্তি, প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা

৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

৭ ঘণ্টা আগে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ

৭ ঘণ্টা আগে

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

৭ ঘণ্টা আগে