প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।’
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রথম ফ্লাইট উদ্বোধনের আগে হজক্যাম্পে গিয়ে প্রধানমন্ত্রী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের কাছে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়।
সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে আগামীকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কম রাজস্ব আহরণ ও ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম ধীরগতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের পরবর্তী কিস্তি পাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শর্ত পূরণে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য (হজযাত্রী) কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে যা ক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে।
একই সাথে যক্ষার টিকাসহ টিকা ইস্যুতে অপতথ্যে নজর না দেয়ার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে যক্ষার দুইটি ভ্যারিয়েন্টের টিকা মজুত আছে বলেন মন্ত্রী।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৪ জনের।
মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করলে এটা আরও কমে যাবে। আশা করি আগামী ১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা থেকে পাঠানো আবেদনটি বর্তমানে খতিয়ে দেখছে ভারত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বর্ধিত ফ্লাইট শিডিউল ও বিমান ভাড়া কমানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই হজ ফ্লাইট শুরু হচ্ছে।
শহীদউদ্দীন চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন।’ এসময় তিনি তৎকালীন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘এ ঘটনার নেতৃত্ব দিয়েছে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সরকার নতুন নতুন শ্রমবাজার খোঁজার পাশাপাশি দেশের বন্ধ কল-কারখানাগুলো দ্রুত চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে যদি কোনও দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব, মাইক্রো লেভেলে দেখব। কোনও শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে এমনটি হয়ে থাকে, সেটারও ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে।
বাংলাদেশে ডায়াবেটিস আর শুধু ‘বেশি মিষ্টি খাওয়া’ বা ‘মোটা মানুষের রোগ’ নয়। এটি এখন বহুমাত্রিক জনস্বাস্থ্য সংকট, যার একটি অংশ জিনগত। নতুন গবেষণা দেখিয়ে দিল— দেশের বহু তরুণ এমন ডায়াবেটিসে ভুগছেন, যা এতদিন ভুল নামে পরিচিত ছিল, অথবা কখনও ধরাই পড়েনি।
পরিশোধিত জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে।