হজ প্যাকেজ ঘোষণা রোববার, খরচ হবে আগের চেয়ে কম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০: ১৬
ফাইল ছবি

এ বছরের তুলনায় খরচ কমিয়ে আগামী বছরের জন্য হজ প্যাকেজের ঘোষণা প্রস্তুত করেছে সরকার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্র বলছে, বরাবরের মতো এ বছরও দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হলেও আগামী মৌসুমের জন্য প্যাকেজ ঘোষণা করা হবে তিনটি।

আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) হজযাত্রীদের জন্য এই ‘হজ প্যাকেজ ২০২৬’ ঘোষণা করা হবে। এ দিন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বছে, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। অন্যদিকে চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না।

রোববার বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা রয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে ধর্মবিষয়ক উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। এ সভায় হজ প্যাকেজ অনুমোদিত হলে ঘোষণা দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বিমান ও উপর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে বৈঠকে বসেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে দুই উপদেষ্টা ছাড়াও ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী হজের বিমান ভাড়া এক হাজার ১০০ ডলার নির্ধারণের (এক লাখ ৩৪ হাজার ২০০ টাকা-শুল্ক ছাড়া) বিষয়ে অনড় থাকে ধর্ম মন্ত্রণালয়। কিন্তু বিমান মন্ত্রণালয় ভাড়া এক হাজার ২০০ ডলার ধরে হজ প্যাকেজ ঘোষণার অনুরোধ জানায়। তারা আরো কিছুটা সময় নিয়ে বিচার-বিশ্লেষণ করে ভাড়া আরো কমানোর বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তখন যাতে হজযাত্রীদের বিমান ভাড়া সমন্বয় করে নেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী হজের বিমান ভাড়া এক লাখ ৫৫ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকায় দাঁড়াবে। সেক্ষেত্রে চলতি বছরের থেকে ভাড়া ৮ থেকে ১০ হাজার টাকা কমতে পারে।

এ বিষয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বিমান ভাড়া নিয়ে একটা আলোচনা হয়েছে। বিমান ভাড়ার ওপর জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও সিভিল এভিয়েশনের ফি কমানোর বিষয়ে আলোচনা চলছে। রবিবার প্যাকেজ ঘোষণা করা হবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমরা হজের বিমান ভাড়া চূড়ান্ত করার চেষ্টা করছি। একটা নির্ধারিত হয়েছে তবে সেটা আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বছরে ১০ হাজার শ্রমিকের বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ: প্রতিমন্ত্রী শাহে আলম

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

৪ ঘণ্টা আগে

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

৪ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৫ ঘণ্টা আগে
Advertisement