রাজশাহী ব্যুরো

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এবার শ্রমিকদের নয়, বরং মালিক পক্ষই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরাসহ সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
শনিবার সরেজমিনে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, একতা পরিবহনের কিছু বাস চললেও ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ। ফলে যাত্রীরা টিকিট না পেয়ে বিকল্প উপায়ে যাত্রার চেষ্টা করছেন।
অনেকেই অভিযোগ করেন, অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে না। টিকিট কাউন্টারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মিলছে না।
ঢাকাগামী যাত্রী কামাল হোসেন বলেন, “সাধারণত ৭০০ টাকায় ঢাকা যাই। কিন্তু বাস বন্ধ থাকায় লোকাল গাড়ি, সিএনজি আর রিজার্ভে যেতে হচ্ছে—খরচ হচ্ছে প্রায় ১২০০ টাকা।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা রয় বলেন, “শাটডাউনের মধ্যে পূজার ছুটিতে বাড়ি যেতে চেয়েছিলাম। কিন্তু ট্রেনের টিকিটও শেষ। এখন লোকাল বাসই একমাত্র ভরসা।”
শ্রমিক–মালিক দ্বন্দ্ব : মাসের শুরুতে বেতন–ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকরা দুই দফায় কর্মবিরতি দেন। পরে মালিকদের আশ্বাসে তারা কাজে ফেরেন। গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক–শ্রমিক বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
কিন্তু শ্রমিকদের অভিযোগ, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। অপরদিকে মালিকদের দাবি, শ্রমিকেরা বিনা টিকিটে যাত্রী তোলা ও অতিরিক্ত খোরাকি ভাতা দাবি করছেন। এর জেরে বৃহস্পতিবার রাত ১০টা থেকে মালিকেরা নিজেরাই বাস বন্ধ করে দেন।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “মালিকেরা সিদ্ধান্ত বাস্তবায়ন না করেই বাস বন্ধ করেছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।”
বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বজলুর রহমান রতন বলেন, “শ্রমিকদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব নয়। যুদ্ধ করে আমরা বাস চালাতে চাই না।”

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
৪ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
৪ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
৪ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৫ ঘণ্টা আগে