আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিদায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আজ বিজয়া দশমীর পূজা-অর্চনার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গতকাল বুধবার মন্দির-মণ্ডপে বেজেছে আনন্দ-বেদনার মিশ্রসুর। দেবীদুর্গার বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তের হৃদয়ে মেঘ জমেছে দেবীকে বিদায় দেওয়ার কথা ভেবে।

আজ বিজয়া দশমীর পূজা-অর্চনার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটি।

কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে গতকাল সকালে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা তুঙ্গে ওঠে এদিন। তুলনা চলে বিভিন্ন এলাকার প্রতিমার গড়ন আর মণ্ডপের সাজসজ্জা নিয়েও। দুর্গতিনাশিনী দেবীর আগমনে দেশের মন্দির-মণ্ডপে আনন্দের যে লহর বইছিল, আজ দশমী তিথিতে তা শেষ হবে অশ্রুজলে। এদিন সরকারি ছুটি।

দশমীতে সকাল থেকেই ঢাকের বাদ্য, শঙ্খনাদ আর উলুধ্বনিতে পূজামণ্ডপে চলবে দেবীর আরাধনা। আনন্দ উৎসবের এই মুহূর্ত বিকেলে শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

দশমীর তাৎপর্য জানতে চাইলে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রাজীব চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দেবীদুর্গার সঙ্গে যুদ্ধে মহিষাসুর পতন ঘটেছে আর মায়ের বিজয় হয়েছে বলেই আজ শুভ বিজয়া।’

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে পিতৃগৃহ থেকে পুত্র-কন্যা নিয়ে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে তাঁর স্বামীর ঘরে। এক বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন এই ধরণিতে। পূজা শুরুর কয়েক দিন আগে মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভুজা দেবীদুর্গা। আর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে তাঁকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। দেবীর এই আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। দেশজুড়ে এবার ৩৩ হাজার ৩৫৫টি মন্দির-মণ্ডপে পূজা হয়েছে।

দেবীর বাহন একেকবার একেক রকম হয়। পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবীর আগমন গজ বা হাতিতে, যা সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে দেবীর প্রত্যাবর্তন দোলায় বা পালকিতে, যা শাস্ত্রমতে শুভ নয়। এটিকে মহামারি বা মড়কের ইঙ্গিত হিসেবে ধরা হয়।

ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়া দশমীতে তাদের কর্মসূচিতে রয়েছে স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৩টায় শোভাযাত্রা। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে