ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা উৎসবের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্বের বিষয়কে বিশেষভাবে উল্লেখ করেছেন।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ ঢাকায় কর্মরত অন্যান্য দেশের দূতাবাস দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ঢাকার জার্মান ও চীনা দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের অফিস থেকেও উৎসবের শুভেচ্ছা বার্তা এসেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানায়, দুর্গাপূজার এই শুভক্ষণে সবাইকে শুভ বিজয়া ও সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা।
ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। আমরা প্রার্থনা করি যেন এই দুর্গাপূজা আমাদের সবার জন্য নতুন আশা নিয়ে আসে এবং আমাদের সম্পর্কের জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।’
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক শারদীয় শুভেচ্ছায় উল্লেখ করেন, ‘এই উৎসব বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতির জীবন্ত উদাহরণ।’
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, ‘দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজের মধ্যে শান্তি ও সম্প্রীতির মহীয়ান উদযাপন। এ বছর উৎসবে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়, ‘ভ্রাতৃত্বের বার্তা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই শুভ দুর্গাপূজায় আমরা সবার জন্য শান্তি ও সম্প্রীতির এক বিশ্ব কামনা করছি।’

শিশুদের মননশীল গঠনে স্কুলপর্যায়ে শিগগিরই বই পড়া কর্মসূচি চালু করছে সরকার। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, যাতে চিকিৎসা বিল পরিশোধ করতে গিয়ে কেউ ধ্বংস হয়ে না যায় এবং মানসম্মত সেবা যেন সবার দোরগোড়ায় পৌ
১ ঘণ্টা আগে
জন্মগতভাবে বাইরের কান, কানের নালি ও কানের পর্দা ছাড়াই জন্ম নেওয়া বাংলাদেশের সাত বছর বয়সী এক শিশুর শরীরে সফলভাবে বোন কনডাকশন ইমপ্লান্ট বসিয়েছেন ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর ইমপ্লান্টের বাহ্যিক অংশ সংযুক্ত করা হলে শিশুটি শুনতে সক্ষম হবে বলে আশা করছ
২ ঘণ্টা আগে
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাসের মূল কাজ শেষ হলেও চলতি অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস ও সরকারি বিলের ওপর আলোচনা হতে পারে।
৪ ঘণ্টা আগে