Ad

খবরাখবর

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

২০ মার্চ ২০২৪

প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এজন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

২০ মার্চ ২০২৪

মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ডেমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প চালু

২০ মার্চ ২০২৪

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত গেছে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ১৯.৭৩ কিলোমিটার দীর্ঘ।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প চালু

জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

২০ মার্চ ২০২৪

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার জন্মস্থান ভৈরবে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করেছে ভৈরব উপজেলা আওয়ামী লীগ।

জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২১, মাদকদ্রব্য জব্দ

২০ মার্চ ২০২৪

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫৪৫ পিস ইয়াবা, ৪৩ গ্রাম হেরোইন, ৮১০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২১, মাদকদ্রব্য জব্দ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

২০ মার্চ ২০২৪

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কমেলা খাতুন (৬৫) নামের আরও এক নারী মারা গেছেন। বুধবার (২০ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

১৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

২০ মার্চ ২০২৪

নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, টাঙ্গাইল, বগুড়া, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথব

১৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

গাজীপুরের আগুনে নিহত বেড়ে ১২

১৯ মার্চ ২০২৪

মৃত ইয়াসিনের মামা মো. লিটন জানান, কুষ্টিয়ার খোকসা থানার গবুগ্রাম এলাকার মো.আল আমিনের ছেলে ইয়াসিন। তিনি বাবা-মা, বোনসহ পরিবার নিয়ে কালিয়াকৈরের তেলিরচারা এলাকায় থাকতেন। পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন তিনি। ২৪ দিন বয়সী তার একটি ছেলে সন্তান রয়েছে।

গাজীপুরের আগুনে নিহত বেড়ে ১২

আড়াই মাসে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, আক্রান্ত দেড় হাজার ছাড়াল

১৯ মার্চ ২০২৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ঢাকা শহরে ৫২৭ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৩৯ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন।

আড়াই মাসে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, আক্রান্ত দেড় হাজার ছাড়াল

বুয়েটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

১৯ মার্চ ২০২৪

দ্বিতীয় ধাপে ভর্তির ফি দেবেন। এ বছর প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি ফি সাত হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্থাপত্য বিভাগের ভর্তি ফি সাত হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুয়েটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

জলবায়ু সহনশীল উদ্যোগ দেখলেন সুইডিশ রাজকন্যা

১৯ মার্চ ২০২৪

স্থানীয়ভিত্তিক জীবিকার সমাধানগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে ক্রাউন প্রিন্সেস জলবায়ু সহনশীলতার মডেলগুলোর সাফল্যের গূঢ় রহস্য জানার চেষ্টা করেন। দিনব্যাপী ক্রাউন প্রিন্সেস সুইডেন সরকার এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তায় জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্বে

জলবায়ু সহনশীল উদ্যোগ দেখলেন সুইডিশ রাজকন্যা

ডেঙ্গুরোগীদের চিকিৎসায় দেশে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

১৯ মার্চ ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্দেশ দেওয়া হচ্ছে যেন হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়। রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হন বা জ্বর হয় তারা যেন দ্রুত হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় অনেক দেরিতে আসেন। তখন কিছু করা যায় না। এই মেসেজগুলো আমরা দিচ্ছি।

ডেঙ্গুরোগীদের চিকিৎসায় দেশে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

ঢাকায় স্বস্তির বৃষ্টি

১৯ মার্চ ২০২৪

মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মোটামুটি রোদেলাই ছিল। কিছুটা মেঘের আনাগোনাও ছিল আকাশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভ্যাপসা গরম। দুপুরের পর হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।

ঢাকায় স্বস্তির বৃষ্টি

পিএসসির সদস্য হলেন প্রদীপ কুমার পাণ্ডে

১৯ মার্চ ২০২৪

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত পিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

পিএসসির সদস্য হলেন প্রদীপ কুমার পাণ্ডে

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১

১৯ মার্চ ২০২৪

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬০২ টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ২৮ জনই ঢাকার রোগী।বাকি তিনজন চট্টগ্রামের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ।

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ, শহর হিসেবে দ্বিতীয় ঢাকা

১৯ মার্চ ২০২৪

বায়ুদূষণের অন্যতম উপাদান পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে এ প্রতিবেদনে। সেখানে দেখা গেছে, ২০২৩ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম।

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ, শহর হিসেবে দ্বিতীয় ঢাকা

সম্পদ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিল হলে দুর্নীতি উৎসাহিত হবে : টিআইবি

১৯ মার্চ ২০২৪

তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব সরাসরি নিয়মিত জমা ও হালনাগাদের পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেওয়া বার্ষিক আয়কর রিটার্ন থেকে নেওয়ার যে যুক্তি, বাস্তবে তা অর্থহীন। কারণ, আয়কর আইন-২০২৩ অনুযায়ী তা সম্ভব নয়। আইনের ৩০৯(২) এবং ৩০৯(৩) ধারা অনুযায়ী, কোনো কর্তৃপক্ষ কোনো সরকারি কর্ম

সম্পদ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিল হলে দুর্নীতি উৎসাহিত হবে : টিআইবি