প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
মেধাতালিকা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ বণ্টনের বিষয়টিও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
আগামী ২৭ মার্চ স্থাপত্য বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাক্ষাৎকার ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।
প্রথম ধাপে স্বাস্থ্য পরীক্ষা এবং বিজ্ঞপ্তিতে নির্দেশিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্মে তথ্য পূরণ করবেন।
দ্বিতীয় ধাপে ভর্তির ফি দেবেন। এ বছর প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি ফি সাত হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্থাপত্য বিভাগের ভর্তি ফি সাত হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তৃতীয় ধাপে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং ভর্তি ফির রশিদ জমা দেওয়া সাপেক্ষে ভর্তি নিশ্চিত করবেন।
ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১৫ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।
১৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে