বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২: ২৩
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ডেমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শিতল চন্দ্র পাল বলেন, গ্লোবাল পরিবহনের একটি বাস ‍যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রোবাস যাত্রী নিহত হয় এবং আহত হন কমপক্ষে চারজন। আহতদের মাদারীপুর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুপাড়ে দেখা দিয়েছে যানজট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৭ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৯ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১০ ঘণ্টা আগে