প্রতিবেদক, রাজনীতি ডটকম

গরমের শুরুতে ঢাকায় তুমুল বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও পড়েছে শিলা। গত কয়েকদিনে ঢাকাসহ প্রায় সারাদেশেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কোথাও কোথাও বইছিল মৃদু তাপপ্রবাহ। বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হচ্ছিল, কোথাও কোথাও ছিল ঝোড়ো হাওয়াও।
মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মোটামুটি রোদেলাই ছিল। কিছুটা মেঘের আনাগোনাও ছিল আকাশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভ্যাপসা গরম। দুপুরের পর হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।
মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১টা পর্যন্ত ঢাকাসহ নয় অঞ্চলে এমন পরিস্থিতি বিরাজ থাকতে পারে। তবে বৃষ্টিতে রাজধানীবাসীর স্বস্তি হলেও ঘরমুখোদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টিপাতের প্রবণতা আরও তিনদিন থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৭ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
৯ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১০ ঘণ্টা আগে