আজ সেমবার (২৫ মার্চ) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ দাবি জানান সংগঠনটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন, সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যাপক আবু তাহের চৌধুরী, অধ্যাপক মহসিন উল ঔসলাম বাবুল, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ জুলসাহ উদ্দীন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬তম রোজার দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন
জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। যদিও দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই দেখা যায়নি টাইগার ব্যাটারদের মধ্যে। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস আউট হয়েছেন দৃষ্টিকটু শট খেলতে গিয়ে। আবার জাকির, জয়, দীপুরা ব্যর্থ হয়েছেন নিজেদের ওপর থাকা প্রত্যাশা পূরণ করতে। শেষ পর্যন্ত সিলেটে বাংলাদেশের সঙ্গী হলো ৩২৮ রানের বড়
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৪ জুন রূপগঞ্জ থানায় করা মামলায় ছয়জনের বিরুদ্ধে যাবজ্জীবন দিয়েছেন আদালত। তাদের মধ্যে দুইজন পলাতক ছিলেন এবং বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
র্যার-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যরা জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তারে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে।
ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে ভৈরবের পুলতাকান্দা ব্রিজ এলাকায় মেঘনা নদী থেকে ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫) ও বেলন দে’র (৩৮) মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিহতের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং নতুন নতুন উদ্ভাবনে সহযোগিতার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সেন্টার ফর চায়না স্টাডিজ’ এর যাত্রা শুরু হয়েছে।
১০ এপ্রিলকে ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ৩ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রা শুরু হবে। সোমবার (২৫ মার্চ) সকাল ৮টায় দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী য
স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের (এসভিআরএস) প্রকল্প পরিচালক আলমগীর হোসেন তথ্য প্রকাশ করে বলেন, এটি উদ্বেগজনক এবং বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায় দেশটি। এরপরে পর্যায়ক্রমে তারা আরো দক্ষ শ্রমিক নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া এবং ভাষা শেখার বিষয়ে কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।
তিনি বলেন, ‘দোতলা ঘর ছিল এটি। উপরে আমার দুই ভাই থাকতো আর নিছে আমার পরিবার থাকতাম। আমার স্বামী অনেক কষ্টে টেলিভিশন, বক্স খাট কিনেছিল। উপরে-নিচে থাকা ঘরের কোনো কিছুই আর নাই। সব পুড়ে ছাই হয়ে গেছে।’
আসাদুজ্জামান বলেন, গত ৯ মার্চ দুপুরে ফরহাদ মিয়া (২২) অটোরিকশা চালানোর জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাজারে যায়। সেখান থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ফরহাদ মিয়ার অটো ভাড়া করে রাজেন্দ্রপুরে র্যাব-১০ এর পার্শ্বে ঢাকা-মাওয়া হাইওয়ের আন্ডারপাসের সামনে পৌঁছালে তাদের আরো লোক আসবে বলে অটো থাম
দুদকের পিপি আরও বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জুন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে মামলা হয়।
র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গ্রেপ্তাররা মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তারা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে রোববার (২৪ মার্চ) ভোরে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।