কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রেপ্তারের প্রতীকী

রাজধানীর মোহাম্মাদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে পাঁচটি কিশোর গ্যাং গ্রুপের ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আক্তার গ্রুপের মূলহোতা আক্তার (২৪) ও তার সহযোগী শাকিল (১৯), রাসেল (২০), ফয়সাল (১৯), আশিক (২৩), মাসুম গ্যাংয়ের প্রধান মাসুম (২৫) ও তার সহযোগী শাওন (২৩), পিনিক গ্রুপের লিডার হাসান (২৯) ও তার সহযোগী মেহেদী হাসান রবিন (২৫), আনোয়ার হোসেন (২২), ইমন আরকত (২১), বাপ্পী গ্রুপের লিডার বাপ্পি (২৭) ও তার সহযোগী আব্দুল জলিল (২৭), আশরাফুল (২২) এবং লিমন গ্রুপের মূলহোতা লিমন (২২) ও তার সহযোগী ফয়সাল প্রকাশ আলিম (২৫), রাকিব প্রকাশ আকরান (১৯), সুমন (২৩), ফিরোজ (৩২), সুজন মৃধা (৩২), মমিন ইসলাম (২০), নয়ন (১৯), জুয়েল (২৩), সুমন মিয়া (২১), রাবেল মিয়া (২২)।

শনিবার (২৩ মার্চ) রাতে র‍্যাব-২ এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গ্রেপ্তাররা মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তারা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলেন।

তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, বেড়িবাঁধ, আদাবর, মোহাম্মদপুরসহ এর আশপাশের এলাকায় মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়াও তারা মাদক সেবনসহ মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিলেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা গাড়ির ড্রাইভার, হেলপার, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা বিভিন্ন পেশার আড়ালে ছিনতাই ও চাঁদাবাজি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি শিহাব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে সমুদ্র-নদীবন্দরে সতর্কতা, দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভা

৪ ঘণ্টা আগে

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১৪ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৬ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৮ ঘণ্টা আগে