টাইব্রেকারে ঢাবিকে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রতিপক্ষ রাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেমিফাইনাল ম্যাচে জয়ের পর উচ্ছ্বসিত জাতীয় বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়রা। ছবি:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
সেমিফাইনাল ম্যাচে জয়ের পর উচ্ছ্বসিত জাতীয় বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়রা। ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে শিরোপার লড়াইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে দলটি।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪–৩ গোলে জিতে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতায় শুরু থেকেই ভালো খেলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬–০ গোলে হারিয়ে আসর শুরু করে তারা।

এরপর দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ২–০ এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একই ব্যবধানে হারায় দলটি। টানা তিন জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।

ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ দলের অধিনায়ক রোকনুজ্জামান রোকন। কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, “ফাইনালে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল। আশা করি আমরা আমাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবে।”

উল্লেখ্য, গত বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad