হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২: ৫০
হাইকোর্ট। ফাইল ছবি
হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা থাকল না।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বুধবার হাইকোর্ট রুল জারির পাশাপাশি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন।

একই সঙ্গে ভর্তি আবেদনের অনলাইন পোর্টাল খোলা রাখা অথবা বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি সম্পূরক পরীক্ষা ও পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে বলা হয় হাইকোর্টের আদেশে।

তবে হাইকোর্টের এ আদেশের পরদিন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনটি শুনানির জন্য আজ সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার বিচারপতি। পরে পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

শুনানিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন।

পরে অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে বলেন, ‘ভর্তি পরীক্ষা আটকে রেখে লাখ লাখ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সুযোগ নেই। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চলমান প্রক্রিয়া চলমান রাখতে পারবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad