সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গত কয়েক বছরের মতো এ বছরও এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড থেকে। ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উল্লাস। ছবি: রাজনীতি ডটকম
গত কয়েক বছরের মতো এ বছরও এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড থেকে। ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উল্লাস। ছবি: রাজনীতি ডটকম

মাধ্যমিক ও সমমান পরীক্ষায় গত কয়েক বছরের মতো এ বছরেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। দ্বিতীয় স্থানে থাকা রাজশাহী বোর্ডের তুলনায় এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সবচেয়ে কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ডে।

সোমবার (১০ আগস্ট) সকালে এ বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। ১১ শিক্ষা বোর্ড মিলিয়ে এ পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

এ বছর সব মিলিয়ে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড থেকে। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ রাজশাহী বোর্ডে— ১৬ হাজার ১১৩ জন। তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে।

এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। ৯ হাজার ৮১৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা বোর্ড থেকে। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। অন্যদিকে মাদরাসা বোর্ড থেকে ছয় হাজার ৭১৬ জন ও ময়মনসিংহ বোর্ড থেকে পাঁচ হাজার ৭০০ জন জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে তলানিতে রয়েছে কারিগরি, সিলেট ও বরিশাল বোর্ড। এর মধ্যে কারিগরি থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন, সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৮৩৬ জন। আর সবচেয়ে কম বরিশাল শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৭৮ জন।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে গত দুই বছরেও এগিয়ে ছিল ঢাকা বোর্ড ও রাজশাহী বোর্ড। এর মধ্যে ঢাকা বোর্ডে ২০২৫ সালে ৩৭ হাজার ৬৮ জন ও ২০২৪ সালে ৪৯ হাজার ১৯০ জন জিপিএ-৫ পেয়েছিল। অন্যদিকে রাজশাহী বোর্ডে ২০২৫ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৩২৭ জন, ২০২৪ সালে ২৮ হাজার ৭৪ জন।

অন্যদিকে ২০২৫ সালের সবচেয়ে কম তিন হাজার ১১৪ জন জিপিএ-৫ পেয়েছিল বরিশাল বোর্ড থেকে। তবে ২০২৪ সালে সবচেয়ে কম জিপি-৫ পেয়েছিল কারিগরি শিক্ষা বোর্ডে— চার হাজার ৭৮ জন। সে বছর ছয় হাজার ১৪৫ জন নিয়ে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে বরিশাল বিভাগ ছিল তৃতীয় সর্বনিম্ন স্থানে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে