মাহদী আমিন

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের ব্যাগ-স্কুলড্রেস দেবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৫: ১১
মাহদী আমিন। ফাইল ছবি
মাহদী আমিন। ফাইল ছবি

আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুলড্রেস দেবে সরকার।

আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা জুলাই মাস থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুলড্রেস পৌঁছে দেবো।’

তিনি জানান, আগামী জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ এবং স্কুলড্রেস পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, উপজেলার কোন দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের ব্যাগ ও স্কুলড্রেস দেওয়া হবে তা স্থানীয় প্রশাসন ঠিক করবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement