একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি: রাজনীতি ডটকম
ফাইল ছবি: রাজনীতি ডটকম

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে তথ্য পাঠানোর কাজ শেষ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করতে হবে। এরপর কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চলতি বছরের ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী পাস করেন। এরপর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad