পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন এনে ডিজিটাল পদ্ধতিতে নকলে সম্পৃক্ততা, পরীক্ষার ফলাফল বা মেধা তালিকা হ্যাকিং এবং অবৈধভাবে তা পরিবর্তনের অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে। আর বর্তমান সরকার, সেভাবেই শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে।

এহসানুল হক মিলন বলেন, ‘পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, যেখানে পরীক্ষার ফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement