মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশবক্সে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। এর ফলে তীব্র যানজটে সাধারণ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। চলমান এই অসন্তোষের মধ্যে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রোববার (১ নভেম্বর)আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।

কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষে নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ৭ নভেম্বর পর্যন্ত শিল্প এলাকায় বিজিবি ও এসআরবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি মাঠে পৌঁছায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad