বঙ্গোপসাগরে নিম্নচাপ: চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯: ৪৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর অঞ্চলে ঘনীভূত হওয়া একটি নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সিস্টেমটি আরও শক্তি সঞ্চয় করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১০.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৬° পূর্ব দ্রাঘিমাংশে) অবস্থান করছে। গত ৩১ অক্টোবর মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১,২৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১,৩১৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৮০ কিমি দক্ষিণে অবস্থান করছিল।

সিস্টেমটির প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ থেকে বিরত থাকার কঠোর সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad