মিরপুর বেড়িবাঁধে ইউনিভার্সিটির বাসের ধাক্কায় নিহত ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহআলী থানার নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস থেকে মরদেহগুলো গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad