রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২: ২০
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে ফিরিয়ে এনেছে সরকার। তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই তিন সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের অবসান ঘটল।

এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad