১০ ডিসেম্বর হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০: ০৩
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

আগামী ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক প্রাথমিক নিবন্ধিত যাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার শেষ সময়সীমা আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত এই সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকা’-এর ৫(৬) ধারা অনুযায়ী প্রাথমিকভাবে নিবন্ধিত সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যেই প্যাকেজের বকেয়া অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের কোনো ধরনের জটিলতা এড়াতে আগামী ১০ ডিসেম্বরের আগেই চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad