চাঁদাবাজদের ছাড়াতে তদবির করলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মে ২০২৬, ১৪: ২৮
চাঁদাবাজদের ছাড়াতে তদবির করলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের গ্রেফতারের পর যারা তাদের ছাড়াতে থানায় তদবির করতে আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজ যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁদবাজদোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।

‎রোববার (৩ মে) দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশ সদস্যদের মধ্যে যারা আমাদের অভিযানের আগে চাঁদাবাজদের খবর দিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আমরা বিভাগীয় ব্যবস্থা নিবো।

ডিএমপি কমিশনার সরওয়ার জানান, রাজধানীতে থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভূক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেফতার করেছে।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement