৩২ বছর পর ‘মহিলা’ বদলে ‘নারী’ যুক্ত হলো মন্ত্রণালয়ের নামে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। নারী অধিকারকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের দীর্ঘ দিনের দাবির মুখে প্রতিষ্ঠার ৩২ বছর পর ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ যুক্ত হলো এই মন্ত্রণালয়ের নামে।

সোমবার (২৬ অক্টোবর) এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে বলা হয়েছে, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে’র নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে।

বাংলায় নাম পরিবর্তন করলেও মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এই মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন পায়। সেদিন রাতে তথ্য অধিদপ্তরের (পিআইডি) কনফারেন্স হলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের এ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ যাত্রা শুরু করে ১৯৮৯ সালের ৯ নভেম্বর। এরশাদের পতনের পরে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। ওই সরকারের সময় ১৯৯৪ সালের ৫ মে এর কর্মপরিধি বাড়িয়ে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নাম দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad