হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার সকাল ৮টা পর্যন্ত হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২৩৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে, একই সময়ে দেশে নতুন করে ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ বছর এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দুই লাখ ২২ হাজার ৫৫২ জন হয়েছে।








-2ed278-256x144.webp)





