সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার দুপুরে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। ছবি: জাতীয় সংসদ সচিবালয়
বুধবার দুপুরে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। ছবি: জাতীয় সংসদ সচিবালয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নুসরাত তাবাসসুমকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী তাকে শপথ পাঠ করানো হয়। শপথ গ্রহণ শেষে নুসরাত রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।

পরে উচ্চ আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement