কিশোর গ্যাং প্রতিরোধে ইউএনও-ওসিদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ০৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিশোর গ্যাং ও উদীয়মান অপরাধী চক্রের তৎপরতা ঠেকাতে দেশের প্রতিটি উপজেলায় বিশেষ প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তরুণ সমাজ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলা পর্যায়ে গঠিত কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণদের মধ্যে দলবদ্ধ অপরাধপ্রবণতা এবং গ্যাং কালচারের বিস্তার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা, সামাজিক সচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করাই এ পদক্ষেপের লক্ষ্য।

কমিটিগুলো স্থানীয় অভিভাবক, শিক্ষক, সামাজিক প্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে কিশোর গ্যাংয়ের তৎপরতা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণে কাজ করবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement