২ আন্তঃনগর ট্রেন পাচ্ছে পাবনাবাসী, উদ্বোধন ১৯ নভেম্বর

ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন। আগামী ১৯ নভেম্বর এ রুটে এক জোড়া ট্রেনের চলাচল উদ্বোধন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেন চালুর প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করা হয়েছে। নতুন ট্রেন দুটির নাম দেওয়া হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলস্টেশনে ট্রেন দুটির চলাচল উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে।
সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
অন্যদিকে, বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছাড়বে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’, যা পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।
যাওয়া-আসার পথে ট্রেন দুটি দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।







-c943a0-256x144.webp)
-1996a7-256x144.webp)


