মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। লোগো
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। লোগো

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একজন সেনাসদস্য আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে আহত একজন সেনা, তিনজন গ্রেপ্তার, উদ্ধার ৫৭ জন।

আইএসপিআর জানিয়েছে, এ ঘটনার বিস্তারিত শিগগিরই জানানো হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad