বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ২০: ১২
বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ড. এ এফ এম মাসুম রব্বানী, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা; মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ; মহা. আশরাফুজ্জামান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর (বর্তমানে পলাতক); এ জেড এম নাফিউল ইসলাম, ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মোহাম্মদ আবুল ফয়েজ ডিআইজি, নৌ পুলিশ; মো. মনিরুল ইসলাম, ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট; মাহফুজুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর); মো. মুনিবুর রহমান, ডিআইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স; মো. ইকবাল হোসেন অতিরিক্ত ডিআইজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়; শামীমা বেগম, ডিআইজি, পুলিশ অধিদপ্তর; মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ; মো. আমিনুল ইসলাম, ডিআইজি, পুলিশ টেলিকম; ও সালমা বেগম, ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)।

প্রজ্ঞাপনে চাকরির বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা প্রাপ্ত হবেন বলে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement