আন্দোলনের মুখে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
-649d82.jpg)
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে চলতে থাকা তীব্র আন্দোলনের মুখে অবশেষে ৬ সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টার বৈঠক শেষে এ সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মিরপুর ও গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ ও অসন্তোষের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নতুন এই মজুরি বোর্ড।
রোববার (১ নভেম্বর) এ বোর্ড গঠন করা হয়। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, আমরা শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে ঘোষণা দিয়েছি, রোববার আমরা মজুরি বোর্ড গঠন করবো।
এদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজও (রোববার) রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।















