রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়। পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে আনা হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং সেখানে বহিরাগত ব্যক্তিদের অবস্থানের তথ্য পাওয়া যায়। পাশাপাশি সেখানে বৈঠক চলছিল বলেও জানা যায়।
এসব তথ্যের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিসি মো. আকতার হোসেন আরও জানান, অভিযান এখনো চলমান রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং সংগৃহীত তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

-535698-480x270.webp)










-c26956-256x144.webp)


-c4b23c-256x144.webp)
