পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা কামাল

চট্টগ্রাম প্রতিনিধি
পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা কামাল

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির ঘটনার পর শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। স্থানীয়দের কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করছে পুলিশ।

শুক্রবার রাতে ওই বাসায় স্থানীয় কয়েকজন লোক জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কামাল উদ্দিনকে হেফাজতে নেয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কামাল উদ্দিনকে আমরা হেফাজতে নিয়েছি। গত রাতে স্থানীয়দের সাথে উনার কথা কাটাকাটি হয় জেনে আমরা সেখানে যাই।’

ওসি আরও বলেন, ‘উনি এখনো হেফাজতে আছেন। স্থানীয়দের কোন অভিযোগ আছে কি না, সেটা যাচাই করা হচ্ছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ আইনজীবী এম কামাল উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলায়। প্রায় এক মাস আগে তিনি কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার ওই বাসাটি ভাড়া নেন। সেখানেই তিনি বসবাস করছিলেন।

প্রায় এক মাস আগে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন এম কামাল উদ্দিন। একই সঙ্গে নিজেকে ওই কমিটির সভাপতি বলে দাবি করেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করেছেন এই আইনজীবী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad