এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের চট্টগ্রামে থাকা ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা (জব্দকৃত) দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, গত ১১ জানুয়ারি এস আলমের এসব জমি ও স্থাপনা জব্দের আদেশ দেন আদালত।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement