হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহরকারী হেলিকপ্টারটি সুন্দরবনের ওপর দিয়ে আকাশপথে চক্কর দেয়। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহরকারী হেলিকপ্টারটি সুন্দরবনের ওপর দিয়ে আকাশপথে চক্কর দেয়। ছবি: সংগৃহীত

হেলিকপ্টারে বসে বিশ্ব ঐতিহ্য ও জীববৈচিত্র্যের আধার সুন্দরবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকাশপথে সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট ও ত্রিকোন আইল্যান্ডসংলগ্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে তাকে বহনকারী হেলিকপ্টারটি খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

সুন্দরবন বিভাগ জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহরকারী হেলিকপ্টারটি সুন্দরবনের ওপর দিয়ে আকাশপথে চক্কর দেয়। পরে সেটি খুলনার দাকোপের দিকে চলে যায়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, হেলিকপ্টারের শব্দ সুন্দরবনের প্রাণপ্রকৃতির জন্য অনুকূল না হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি সুন্দরবনের কোথাও অবতরণ করেনি।

আকাশ থেকে সুন্দরবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর সেখান থেকে নৌপথে পৌঁছান বাগেরহাটের মোংলায়। বিকেলে মোংলা আন্তর্জাতিক সমুদ্রবন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পর প্রধানমন্ত্রী মোংলা এলাকায় প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad