প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৯
বিদিশা সিদ্দিক। ফাইল ছবি
বিদিশা সিদ্দিক। ফাইল ছবি

প্রতারণা মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের কারামুক্তির পথ সুগম হলো। গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায় রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। এই আদেশের ফলে বিদিশার কারাগার থেকে বের হতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement