আরও ৪ শিশুর প্রাণহানি: দেশে হামে মৃত্যু ছাড়াল ১১০০

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জন হামে আক্রান্ত এবং আক্রান্তের সন্দেহ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়, গত একদিনে ঢাকা বিভাগেই ৪ জন শিশুর প্রাণহানি ঘটেছে; যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ১ জন মারা গেছে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১০২ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষায় ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন শিশু ভর্তি হলেও চিকিৎসা শেষে ইতিমধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।













-c173ff-256x144.webp)



