ডেঙ্গুতে এক দিনে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৭১ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন।

বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৫০ জন, চট্টগ্রামে ২৪১, রাজশাহীতে ২২৯, বরিশালে ২১৭, রংপুরে ১১২, ময়মনসিংহে ৯৭ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

২০২৩ সালে সর্বোচ্চ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad