এইচএসসির ফল প্রকাশের তারিখ পিছিয়ে ৩১ অক্টোবর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এইচএসসির ফলাফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ফাইল ছবি
এইচএসসির ফলাফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা প্রকাশ করা হবে ৩১ অক্টোবর (শনিবার)।

এর আগে গত শনিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

গত বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এইচএসসি পরীক্ষায় ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের পাসের হার ছিল ৫২ দশমিক ১৭ শতাংশ, আর ছাত্রীদের ৬১ দশমিক ৪৫ শতাংশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad