বিদ্যুৎ বিপর্যয়: সরবরাহ পুনর্বহালে কাজ চলছে, ফিরেছে অধিকাংশ এলাকায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারি লোগো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারি লোগো

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর অধিকাংশ এলাকায় সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ইতিমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)।

গ্রিড বিপর্যয়ের প্রভাবে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকার বাইরের কিছু এলাকাতেও বিদ্যুৎ না থাকার খবর পাওয়া যায়।

পিজিসিবির এক জরুরি বার্তায় বলা হয়, দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎব্যবস্থা সচল করার কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের চেষ্টা করছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad