ঢাকাকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ শহরে রূপান্তর করা হবে: দক্ষিণ সিটি প্রশাসক

ঢাকাকে একটি সবুজ ও পরিচ্ছন্ন (গ্রিন অ্যান্ড ক্লিন) শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনকালে তিনি আগামী এক মাসের মধ্যে এই রুটটিকে 'মডেল সড়কে' রূপান্তরের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আদি ঢাকার মত এই শহরকে সবুজ গাছ দিয়ে ভরে দিতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরো ঢাকাকেই গ্রিন অ্যান্ড ক্লিন শহরে রূপান্তর করা হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি মধ্য প্রাচ্যের উত্তেজনায় ক্ষতিগ্রস্ত। এরপরও প্রধানমন্ত্রী এদেশকে এগিয়ে নিতে কাজ করছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
১৭ বছর না পাওয়ার যে বেদনা ছিল তা আমরা ধুয়ে মুছে ফেলে সুন্দর শহর তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন প্রশাসক। এসময় শহরের প্রত্যেক মানুষকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক।
রাজনীতি/এসআর

















